শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করদাতাবান্ধব উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর সেবার ফলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ২০ লাখেরও বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

এনবিআর জানায়, করদাতাদের মতামত ও চাহিদার আলোকে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ ও ব্যবহারবান্ধব করার ফলে এই সাড়া মিলেছে। আয়কর দিবস শেষে সেবাটি চালু থাকায় করদাতারা নিরবচ্ছিন্নভাবে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

রিটার্ন দাখিলের পর যদি কোনো ভুল বা অসঙ্গতি থেকে থাকে, তবে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এই সেবাটিও অনলাইনেই পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন বলে জানায় এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সবাইকে এই ডিজিটাল-সেবা ব্যবহারে উৎসাহিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী