বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ১২ ও ১৩ মে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের ১০ জন নারী সদস্য, ৫ টি ইউনিয়ন পরিষদের সদস্য ও ৫ জন জেন্ডার নেটওয়ার্ক গুরুপের সদস্যদের ২ দিন ব্যাপী জেন্ডার সংবেদনশীল প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাজী নজরুল ইসলাম। প্যানেল চেয়ারম্যান আব্দুল রউফ গাজী, সচিব রিয়াজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী ও এনগেজ প্রকল্পের কর্মীবৃন্দ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক বলেন, সিসিডিবি এনগেজ প্রকল্প মাঠ পর্যায়ে জেন্ডার বাজেটিং নিয়ে কাজ করছে এটা খুবই প্রশংসনীয়। তিনি জেন্ডার বাজেটিং কি সেই বিষয়ে আলোচনা করেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রিয়াজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ২০ বছরের নিচে যদি কোন মায়ের বয়স হয় তাহলে তার সন্তানের জন্ম নিবন্ধন হবে না। তিনি আরো বলেন, ডিসি অফিসে যে মিটিং হয় আমরা যদি সেখানে বিষয়টা উপস্থাপন করতে পারি এবং তারা মন্ত্রণালয়ে জানায় তাহলে বাজেট জেন্ডার সংবেদনশীল করা সম্ভব।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, সিসিডিবি এনগেজ প্রকল্প আপনাদের দুইদিন ব্যাপী যে প্রশিক্ষণ দিয়েছে তা যদি আপনারা ভালোভাবে বুঝে এবং কাজে লাগাতে পারেন তাহলে প্রশিক্ষণ দেওয়া সার্থক হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার