বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরের দিকে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ সভাপতি ও অধ্যাক্ষ ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অবস্থা নিরসনে শনিবার একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে। সেজন্য এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে।

ইতিমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দৃশ্যমান ফলাফল প্রাপ্তির টাইম ফ্রেম নিয়ে শিক্ষার্থীদের যে অনড় অবস্থান রয়েছে সেটি আমরা অনুবাধন করি। বারবার নোটিশ এবং বিকল্প আবাসন নিশ্চিত করা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহিযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি হলের মূল ভবনের পরিত্যক্ত চতুর্থ তলা খালি করা যাচ্ছে না, যা তাদের জীবনের হুমকিস্বরূপ।

এরই ধারাবিহকতায় নতুন ব্যাচকে-৮২ স্বপ্রণোদিত হয়ে ওরিয়েন্টেশন বয়কট করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের জন্য কালো অধ্যায়। ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা দেশের অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় একাডেমিক প্রেসারে ভুগছে।

সর্বোপরি বাংলাদেশ মেডিকেল ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আক্রেডেশন কাউন্সিল ভিজিট অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় কাউন্সিলের জরুরি সভায় আগামীকাল থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থী এর আওতামুক্ত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণবিস্তারিত পড়ুন

  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ