বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)।

রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।’

নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন করতে হবে।’

ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী।
তবে তিনি বলেন, এই ইসিতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদের রাখা যেতে পারে।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। নাসীরুদ্দীন পাটোয়ারী ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।

সিইসির সঙ্গে বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তারা প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন।

এ ছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।
জহিরুল ইসলাম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেয়ার কথা। তারা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।

জাতীয় প্রতীক শাপলা হলে এনসিপি একই প্রতীক দাবি করতে পারে কি না, এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। জাতীয় প্রতীকে শাপলা ছাড়াও পাট পাতা, ধানের শীষ ও তারকা চিহ্ন আছে। এই প্রতীকগুলো অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করছে। আর জাতীয় প্রতীকে নির্দিষ্ট রং ও মাপের বিষয় আছে। সেক্ষেত্রে তারা কমিশনের নজরে এনেছেন, প্রতীক হিসেবে শাপলা পেতে তাদের আইনি কোনো বাধা নেই।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়টি নিয়েও আলোচনা করে।
জহিরুল ইসলাম বলেন, কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে সম্প্রতি ইসিতে আবেদন জমা দেয় এনসিপি। বৈঠকে এই বিষয়ের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়।
জহিরুল ইসলাম বলেন, কমিশন তাদের জানিয়েছে, নিবন্ধন প্রদানের কার্যক্রম চলমান।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান