শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বৃক্ষ মেলার উদ্বোধন ২০ আগস্ট

শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরায় বৃক্ষ মেলা ২০২৫ উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, বন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, জেলা নার্সারি সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, কোষাধ্যক্ষ এম এ হান্নান খানসহ পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের অংশগ্রহণে এই আয়োজনকে সফল করতে হবে।

সভায় বক্তারা গাছ লাগানোর গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং টেকসই বন ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেন। সভা শেষে বৃক্ষ মেলার প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় আগামী ২০ আগস্ট শহীদ আঃ রাজ্জাক পার্কে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন