বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যমপন্থিতা বিএনপির গ্রহণযোগ্যতা : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থি, বামপন্থি, মধ্যমপন্থি, চরমপন্থিসহ অনেক রকমের পন্থি আছে। বিএনপির যত সমালোচনা করুক, কিন্তু ঘুরে-ফিরে সবাই একটি কথাই বলে, বিএনপি মোটামুটি মধ্যমপন্থি। এখানেই মনে করি, বিএনপির গ্রহণযোগ্যতা।’

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বরেণ্য রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা হলো, ‘প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি।’ এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরও এত কিছু সত্ত্বেও বিলাতে একটা কথা বলা হতো, ‘ডেমোক্রেসি ব্যাড বাট, আদার সিস্টেম অব ওয়ার্স্ট।’ আমরা এখনো এমন কোনো পদ্ধতি খুঁজে বের করতে পারিনি, যা ডেমোক্রেসির চেয়ে ভালো। যদিও ডেমোক্রেসি পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে।’

তিনি বলেন, “বিএনপির যত দোষ বা গুণ থাক না কেন, ঘুরে ফিরে আমরা একটা কথা বলি, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিছু মানুষ ঠাট্টা করে বলতেন, ‘বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না।’ তখন উত্তর দিতেন, আমরা করতে চাই না, ভদ্রলোক হয়েই থাকতে চাই।”

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘স্বাধীনতার পরে রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহি-জনতার বিপ্লবের পরে পুনরায় এ দেশকে গড়ে তোলার দায়িত্ব নিজের কাঁধে নেন জনগণের ইচ্ছায়। যেমন নিয়েছিলেন ২৬ মার্চ ১৯৭১ সালে।’

বাংলাদেশের রাজনীতিতে যাদু মিয়ার অবদান প্রসঙ্গে তিনি বলেন, ‘সিপাহী বিপ্লবের পরবর্তী সময়ে যাদু মিয়া উপস্থিত থাকতেন। অধিকাংশ মিটিংয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও উপস্থিত থাকতেন। সেখানে একটি মাত্র বিষয় ছিল, কীভাবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া যায়, আজকেও কিন্তু আমরা সে বিষয় নিয়ে পর্যালোচনা করে যাচ্ছি। কী গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় ছিলেন যাদু মিয়া। যুক্তরাষ্ট্র বহির্বিশ্ব তাদের কূটনীতি অঞ্চলের রাজনীতির ওপরে পর্যবেক্ষণ করছিলেন। সেই পর্যবেক্ষণের মাধ্যমে ছিলেন যাদু মিয়া। তার কাছ থেকে আমেরিকা তাদের পলিটিক্সের যে শৈলী সেটা পর্যালোচনা করে যাচ্ছিল যে, বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের দিকে যাচ্ছে?’

মশিউর রহমান যাদু মিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতির একটি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে হাত মিলেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মঈন খান।

মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি জাগ্রত কমিটি আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপি নেতা হামিদুল হক মোহন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া প্রমুখ বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী