বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিত্রদের সঙ্গে বৈঠক

জোট নিয়ে নির্বাচন ও সরকার গঠনের আশ্বাস তারেক রহমানের

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিএনপি তাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচন ও সরকার গঠনের যে প্রতিশ্রুতি ইতোমধ্যে দিয়েছে, তা থেকে এক চুলও সরে যাবে না।’

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে জোটের নেতারাও বক্তব্য দেন।

আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন সামনে রেখে যুগপতের মিত্রদের সঙ্গে এই বৈঠক করেন তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, তারেক রহমান জোটের ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী দিনগুলোতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে সেসব মোকাবিলা করতে হবে।’

দুই ঘণ্টার বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জোটের নেতারা বৈঠকে জোটবদ্ধ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘আন্দোলনেও আমরা বিএনপির সঙ্গে ছিলাম, আগামী দিনগুলোতেও একসঙ্গে থাকব।’

এ সময় তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলের যে ক্যাম্পেইন চলছে, সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।

এর আগে সভার সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাই-আগস্টে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।’

বৈঠকে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ নিজ নিজ জোটের এবং এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান নিজ দলের প্রতিনিধিত্ব করেন।

দুই জোটের নেতাদের মধ্যে বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকিব ও মাওলানা আব্দুল করিম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, জমিয়তের গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এস এম শাহাদাত হোসেন, এনডিপির আবদুল্লাহ আল হারুন সোহেলসহ জোটের শরিক দলগুলোর নেতারা ছিলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১২ দল নিয়ে ‘১২ দলীয় জোট’ এবং ১০ দল নিয়ে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ যুগপৎভাবে অংশ নেয়।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার