শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ

আব্দুুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরা সদস্যরা।
বুধবার (২০আগস্ট) বেলা ১১টায় তিন শতাধীক শিক্ষার্থীর মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সভাপতি এড. মুনির উদ্দীনের সভাপতিত্বে ক্লাবর সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্ঠা, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রকৃতি ও জীবনক্লাব, ভারতেশ্বরী বিশ্বাস, সিদ্দিকুর রহমান, জ্যোস্না দত্ত, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছন্দা রাহা, শিক্ষক কৃষ্ণ পদ মন্ডল, কেজি শ্রেণীর শিক্ষার্থী সারিকা সায়নীসহ আরও অনেকে।

চারা বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ।

প্রকৃতি ও জীবনক্লাব, সাতক্ষীরার সভাপতি এড. মুনির উদ্দীন বলেন, আমরা বৃক্ষরোপণ ও বিতরণের পাশাপাশি মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। ৩১ আগস্ট পর্যন্ত সাতক্ষীরা ক্লাবের সদস্যরা এই কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এছাড়া ইতোমধ্যে রোপনকৃত বৃক্ষগুলি যাতে যথাযথভাবে বেড়ে ওঠে সে ব্যাপারে নিয়মিত খোজখবর নেওয়াসহ তদারকি করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল