শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) সকালে কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে সংগঠনটির সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও এনটিভি অনলাইন সাংবাদিক মো: আফজাল হোসেনের সঞ্চালনায় ও সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক আমার দেশের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির সহকারী অধ্যাপক ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনর রশিদ মৃধা, সুশিলনের পরিচালক আক্তারুজ্জামান পল্টু, রিপোর্টাস ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন প্রমুখ।

নবগঠিত গণমাধ্যম কর্মীদের সংগঠন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে সহ সভাপতি গাজী মিজানুর রহমান (দৈনিক মুক্ত খবর), সহ সভাপতি আবু রাসেল আস্কারী ( দৈনিক সংগ্রাম), সহ সভাপতি শেখ শরিফুল ইসলাম (দৈনিক কালবেলা, দৃষ্টিপাত), যুগ্ম সম্পাদক অধ্যাপক মহসিন আলী (দ্যা রিভোল্ট নিউজ), মো: আবু বক্কর সিদ্দিক (দৈনিক আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক মো: হারুন উর রশিদ (দৈনিক সাতক্ষীরা টয়েন্টি ফোর), অর্থ সম্পাদক শেখ আলমগীর হোসেন (দৈনিক শিরোমনি), অফিস সম্পাদক আমির হামজা (দৈনিক জনদর্পণ), কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক (দৈনিক সাতক্ষীরার সকাল), সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কবীর (দৈনিক যশোর), ক্রীড়া সম্পাদক আবুল কালাম বিন আকবার (দৈনিক আজকের খবর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার (দৈনিক আলোর পরশ), আইন বিষয়ক সম্পাদক হাবিল্লাহ বাহার (দৈনিক সাতক্ষীরার সংবাদ), শিক্ষা বিষয়ক সম্পাদক আবু ঈসা (সাতক্ষীরা ট্রিবিউন), আইসিটি বিষয়ক সম্পাদক তাজুল হাসান সাদ (বাংলাদেশ মেইল), পাঠাগার সম্পাদক জি এম গোলাম রব্বানী (দৈনিক পূর্বাঞ্চল), প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান (দৈনিক সাতক্ষীরার চিত্র), তথ্য ও গবেষনা সম্পাদক গাজী মারুফ বিল্লাহ (মুক্তবেলা), প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম (মর্নিং পোস্ট), সদস্য মারুফ হাসান (দৈনিক দৃষ্টিপাত), আব্দুল মাজেদ (দৈনিক দৃষ্টিপাত), আব্দুল আহাদ (ক্রাইম বার্তা), এসকে মনিরুজ্জামান (দৈনিক সাতক্ষীরার কন্ঠ)।

এছাড়া অনুষ্ঠানটিতে সংগঠনটির সহযোগী সদস্য দৈনিক মুক্তির ও দৈনিক যশোরের মো: আলাউদ্দিন, অনলাইন পোর্টাল সুন্দরবন প্রতিদিনের শাহনেওয়াজ সৈকত, শার্শা বার্তার সহকারী অধ্যাপক মো: নুরুল আমিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য কালিগঞ্জ সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সদস্য সহ সহযোগী সদস্যদের তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু