বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না: তাসনিম জারা

অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ যোগ দিয়ে তাসনিম জারা এ কথা বলেন। ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ বিষয়ক আলোচনায় অংশ নেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তনের জন্য ঘটেনি; বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই ঘটেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় এতে আরো অংশ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আলোচনার শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশিশক্তি প্রভাবক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যেভাবে টাকার ব্যবহার হয়, এতে করে চাঁদাবাজির হার বেড়ে যায়। এ ছাড়া ক্ষমতা দেখানোর সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।’

এর উত্তরে তাসনিম জারা বলেন, ‘বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণ-অভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণ হয়েছে।’

দুই দিনব্যাপী বেঙ্গল ডেলটা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার