বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণের চেষ্টা, বিএনপির ৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটকরা সবাই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মাটিরাঙা সেনা জোনের সদস্যরা তাদের আটক করে মাটিরাঙা থানায় হস্তান্তর করে।

আটকরা হলেন, খাগড়াছড়ির দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতাউর রহমান সুজন (২২), ইসলামপুরের আবুল কালামের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম পারভেজ (৩০), কলাবাগানের হোসেন আলীর ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন (২৭) এবং তেতুলতলার সুকুমার চাকমার ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুনা প্রীয় চাকমা (৩৬)।

অন্যদিকে অপহৃতরা হলেন, সিরাজগঞ্জের খুকসা বাড়ি গ্রামের মুকাদ্দেস (৪০) ও সিরাজগঞ্জের পুরান বাঙা বাড়ি গ্রামের সেলিম আহমেদ (৫০)।

তাছাড়া এখনও নিখোঁজ রয়েছেন সিরাজগঞ্জের বাহীরগুলা গ্রামের অনিক তালুকদার (৪০) এবং একই গ্রামের মমিন (৩৬)।

অন্যদিকে পুরান বাঙা বাড়ির নিজাম (৩৫) এবং ফেনীর তারেক (২৫) মুক্তি পেয়েছেন।

চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সেনাবাহিনীর মাটিরাঙা জোন চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে আসা ছয়জন পর্যটক খাগড়াছড়ি সদরের মাউন্ট-ইন হোটেলে ওঠেন। পরদিন সকালে তারা একটি গাড়ি ভাড়া করে রাঙ্গামাটির উদ্দেশে রওনা দেন। পথে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় আসা কয়েকজন তাদের গাড়ি থামিয়ে ৩ জনকে মোটরসাইকেলে এবং দুজনকে সিএনজিতে তুলে রাঙ্গামাটির দিকে নিয়ে যায়।

এর মধ্যে অপহরণকারী খোরশেদ পর্যটকদের কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারেক নামের দুজনকে ছেড়ে দেয়। তবে সেলিম আহমেদকে তারা সঙ্গে নিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গামাটি থানা পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে উদ্ধার করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

অন্যদিকে বাকি ৩ জনকে একটি সাদা প্রাইভেটকারে করে খাগড়াছড়ির দিকে নিয়ে আসার পথে মাটিরাঙা সেনা জোনের চেকপোস্টে ধরা পড়ে। সেনাবাহিনী তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী