বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাগুরা সিএন্ডবি জামে মসজিদ থেকে ইমামের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের মাগুরা সিএন্ডবি জামে মসজিদ থেকে ইমাম সাহেবের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে ওই মোটরসাইকেল টি চুরি হয়ে যায়।

সূত্রে জানা গেছে- লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে হাফেজ মোঃ ফিরোজ আহমেদ দীর্ঘদিন যাবত শহরতলীর মাগুরা সিএন্ডবি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি তার ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো রং এর একটি মোটর সাইকেল (রেজিষ্ট্রেশন নং- সাতক্ষীরা ল-১২-৫০২৮, ইঞ্জিন নং- DHYCKK82709, চ্যাসিস নং-MD2A11CY81775) যোগে বাড়ি থেকে এসে মসজিদে নামাজ পড়ান। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে তিনি মোটরসাইকেলটি মসজিদের ওজুখানার ভেতরে রেখে নামাজে দাঁড়ান। নামাজ চলাকালীন সময়ে চোর চক্র মোটরসাইকেলের তালা ভেঙে পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

নামাজ শেষ করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মসজিদের ইমাম বাইরে এসে দেখেন তার রাখা মোটরসাইকেলটি আর সেখানে নেই। এব্যাপারে মাগুরা সিএন্ডবি জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ফিরোজ আহমেদ সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!