শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধানের পর কলারোয়ায় এবার পাট দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা

জাহাঙ্গীর হোসেন: ধান দিয়ে তৈরির পর এবার পাট দিয়ে দুর্গা প্রতিমা প্রস্তুত করা হচ্ছে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া সার্বজনীন পুজামন্ডপে। আসন্ন দুর্গোৎসবে ফের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিতে দেখা গেছে। ওই পুজামন্ডপে সোনালী আঁশ ‘পাট’ দিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। ভিন্নধর্মী এ শিল্পকর্ম ইতোমধ্যেই দর্শনার্থীদের নজর কাড়ছে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল কলারোয়া নিউজকে জানান, প্রায় ৩লাখ টাকা ব্যয়ে ৪জন ভাস্কর টানা ৩ মাস পরিশ্রম করে প্রতিমাটি নির্মাণ করছেন। ২০২৩ সালে আমাদের মন্দিরে ধান দিয়ে তৈরি প্রতিমা সারাদেশে সাড়া ফেলেছিলো। সেই অনুপ্রেরণা থেকেই এবার পাট দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে।

জানা গেছে, চলতি ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। তবে তার আগেই এই বিশেষ প্রতিমা দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন মন্দির প্রাঙ্গণে।

দর্শনার্থীরা বলছেন, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এ ধরণের প্রতিমা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে নতুনভাবে পরিচিত করছে।

স্থানীয় তাপস পাল কলারোয়া নিউজকে জানান, এমন প্রতিমা আগে কখনো দেখিনি। পাট দিয়ে প্রতিমা বানানো সত্যিই অসাধারণ ও ব্যতিক্রম উদ্যোগ।

কাজল কুমার পাল কলারোয়া নিউজকে বলেন, আমরা গর্বিত, ধানের পর এবার পাট দিয়ে কলারোয়ায় এমন এক প্রতিমা তৈরি হয়েছে যা দেশজুড়ে আলোড়ন তুলছে।

স্থানীয়দের মতে, পাট দিয়ে প্রতিমা তৈরি শুধু ব্যতিক্রম ও নতুনত্ব নয়, বরং কৃষিনির্ভর বাংলাদেশের শিকড় ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরছে।

প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কলারোয়ায়। মন্দির চত্বরে চলছে সাজসজ্জা, পুজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।

স্থানীয়রা বলছেন, এবারের দুর্গোৎসব কলারোয়ায় হবে স্মরণীয় এবং ব্যতিক্রমধর্মী। এ ধরনের ব্যতিক্রমধর্মী প্রতিমা শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ছড়াচ্ছে না, বরং বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত