বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারও শ্রমিক বেকার

এক বছরে বন্ধ হয়েছে ১৮৫টি তৈরি পোশাক কারখানা, ফলে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে রফতানি খাতেও প্রভাব পড়েছে। গত দুই মাসে রপ্তানি কমেছে প্রায় ৫ থেকে ৬ শতাংশ।

টেকসই উৎপাদনের স্বার্থে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

রোববার (১২ অক্টোবর) নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অ্যাসোসিয়েশন জানায়, ক্রমাগত কারখানা বন্ধ হওয়া এবং উৎপাদন কমে যাওয়ার ফলে বিদেশি ক্রেতাদের আগ্রহ হ্রাস পাচ্ছে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে পোশাক মেলা অনুষ্ঠিত হলেও সেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ কম। শিল্প উদ্যোক্তারা অংশ নিলেও, উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যে উৎপাদক ও বায়িং হাউসগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি। তারা বলেন, যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক এবং বাংলাদেশের নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে পণ্যের চাহিদা এখনো বাড়েনি।

অন্যদিকে ক্রেতারা সতর্ক করে জানিয়েছেন, উৎপাদন সংকট কাটিয়ে না উঠলে নতুন ক্রয়াদেশ পাওয়া কঠিন হবে। শিল্প উৎপাদন টিকিয়ে রাখতে সরকারের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি বলেও তারা মত দেন।

ব্রিফিংয়ে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ পিন্টু, ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান ফরহাদ, মহাসচিব জাকির হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে জোর আলোচনা চলছে। আসন্নবিস্তারিত পড়ুন

  • তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
  • মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • নতুন পে-স্কেলে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মূল বেতন
  • বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ