বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সাতক্ষীরায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

আব্দুর রহমান, সাতক্ষীরা: অননুমোদিতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও সচেতন মহল। অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন- কালিগঞ্জ উপজেলার ২১ নং ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি. এম. ইয়াছির আরাফাত এবং ১৩৪ নং এন.এন.টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিক্ষক জি. এম. ইয়াছির আরাফাত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে এবং শিক্ষক নার্গিস সুলতানা ২০২৫ সালের ২৪ জুন থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে ও প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) ধারা অনুযায়ী তাঁদের এই কার্যকলাপ “অসদাচরণ” ও “পলায়ন” হিসেবে গণ্য করা হয়েছে। কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না- তার লিখিত জবাব ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কিনা, তা লিখিতভাবে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের বিভাগীয় উপপরিচালক, কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে। অভিভাবক ও সচেতন মহল মনে করছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এমন পদক্ষেপ শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষক-কর্মচারীদেরও দায়িত্ব পালনে আরও সচেতন করে তুলবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা