সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১

সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমন চালক অপু ছিটকে রাস্তার উপর পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও নসিমনটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ওবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!