শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সন্ত্রাসী হামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সন্ত্রাসী হামলায় গুরতর আহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ওই ইউনিয়নের জয়াখালী গ্রামের শেখ আবু দাউদ মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মামুন জানায়, সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগণকে নিয়ে কথা বলার সময় ৭/৮ টি মোটরসাইকেল যোগে ১০/১২ জন সন্ত্রাসী বোরখা পরে ঘটনাস্থলে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলি চেয়ারম্যানের মাথার একপাশে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা গুলি করে ক্ষ্যান্ত হয়নি। তাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয় জনগণের ডাকচিৎকারে সন্ত্রাসীরা ফের মটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যানকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করেন।

 

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন