মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ

সাতক্ষীরা জেলা শহরের যানজট নিরসনকল্পে গঠিত উপ-কমিটির প্রথম সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, সহসভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মুকুল হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, পৌরসভার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে অনুমোদিত ইজিবাইক শহরে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বাঁকাল থেকে পাকাপোলের মুখ পরযন্ত ৪ লেনের রাস্তা করা হচ্ছে। এছাড়া আশাশুনি ও কালিগঞ্জগামী বাসগুলোকে পৌরসভার মধ্যে থামিয়ে না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাস টার্মিনাল দ্রুততম সময়ে লাবসা বাইপাস এলাকায় সরিয়ে নিতে প্রচেষ্টা চলছে। পাশাপাশি পৌরসভা কর্তৃক অনুমোদন দেওয়া ৯শ’১৮টি ছাড়া অন্যান্য ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। দিনের বেলা ট্রাকগুলোকে পৌরসভার ভেতরের রাস্তায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ডেনাইট কলেজ মোড় ও সাতক্ষীরা সরকারি কলেজ রোড দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

বক্তারা আশা করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলা শহরের যানজট দৃশ্যত কমে যাবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি বিভাগের বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে অনিয়মের অভিযোগবিস্তারিত পড়ুন

তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলাবিস্তারিত পড়ুন

আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরার আশাশুনির “দাড়ার খাল” এর ইজারা বাতিল ও খাল অবমুক্ত রাখার দাবীতেবিস্তারিত পড়ুন

  • জমি-জায়গার বিরোধের জের ধরে জমি দখলের চেষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযাগ
  • দৃষ্টিপাত সম্পাদক এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চারা বিতরণ কর্মসূচি
  • সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন; সভাপতি কেডি, সম্পাদক মেহেদী
  • এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
  • দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল
  • সাতক্ষীরার রামচন্দ্রপুরে আলহাজ্ব আবু তালেবের জানাজা সম্পন্ন