জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতিতে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হবে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব অভিজ্ঞতা এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন সুপারিশ বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ নির্বাচন আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সানাউল্লাহ বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ কমিশন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এসব মতামত বাস্তবায়ন করা গেলে আগামী দিনের নির্বাচন আরও উন্নতভাবে আয়োজন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয়। তাই সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সর্বশেষ নির্বাচন-পরবর্তী মূল্যায়নও কমিশন সম্পন্ন করেছে বলে জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের প্রতি তিন-চতুর্থাংশেরও বেশিবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ারবিস্তারিত পড়ুন

বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় দায়েরবিস্তারিত পড়ুন


