সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর উদ্যোগে এবং কেএনএইচ ও বিএম জেড জার্মানির সহযোগিতায় উপকূলীয় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিশুদের অংশগ্রহণ, নেতৃত্ব ও কার্যক্রম পর্যালোচনা এবং শিশুদের উত্থাপিত দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
জেলা মহিলা বিষয়ক উপপরিচালক ভারপ্রাপ্ত নাজমুন নাহার, জেলা সমাজসেবা উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।
জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী, এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিশু ফোরামের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্যরা তাদের বিভিন্ন কার্যক্রম ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।
তারা জানান, আশাশুনি ও শ্যামনগর উপজেলার চারটি বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন কর্নার স্থাপন করে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, শিশুদের নেতৃত্ব ও সচেতনতা বিষয়ে কাজ করা হচ্ছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন


