কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ


মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দেয়াড়া দফাদার ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় এতিম আখতার হোসেন সরদারের মাঝে একটি মোটর সাইকেলের চাকা সংযুক্ত ইঞ্জিন ভ্যান বিতরণ করা হয়। আখতার হোসেন দেয়াড়া ১১ নং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মেসার্স আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও সাবেক মেম্বার তাইজুল ইসলাম ২০১৭ সাল থেকে ধারাবাহিক ভাবে প্রতিবছর ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন। কখনো সেলাই মেশিন, কখনো গরু, আবার কখনো ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করে আসছেন কানাডা প্রবাসী আপন তিন ভাই—আব্দুল আজিজ, কামরুজ্জামান ও শামীম হোসেন।
ভ্যান পেয়ে আখতার হোসেন ও তার মা আবেগাপ্লুত হয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাইজুল ইসলাম বলেন, “আমাদের মতো সমাজের সবাই যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক মানুষের জীবন বদলে যাবে। আমরা চাই, আমাদের দেখে অন্যরাও এভাবে মানবিক কাজে এগিয়ে আসুন।” এ সময় তিনি দেশবাসী ও কলারোয়াবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।
এ সময় উপস্থিত ভ্যানগ্রহীতা আখতার হোসেন, তার মা, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন


