শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল

সাতক্ষীরার বাঁকাল যুব মুসল্লিদের আয়োজনে নবর্নিমিত বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্র ও শনিবার ২দিন ব্যাপী ইসলামী কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলহাজ্ব মোজাম্মেল হক এর সভাপতিত্বে ৮০জন প্রতিযোগী নিয়ে বাদ আসর থেকে ৪-৮, ৯-১১ ও ১২-১৫ বছর বয়সী ছেলে মেয়েদের ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন, শেখ মারুফ আহম্মেদ, এ্যাড: শেখ জাহিদুর রহমান ও সাইফুল ইসলাম বাবু। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব থেকে আলহাজ্ব শেখ জাফরুল্লাহ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরন ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সিরাত মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে মেয়েদের ২টি গ্রুপ ও ছেলেদের ৩টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আকর্ষনীয় পুরষ্কারসহ অংশগ্রহনকারী সকলকে স্বান্তনা পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, শেখ মোখলেস আলী, রবিউল আক্তার, জাকির হোসেন, মোর্শেদ হোসেন, মারুফ আহম্মেদ, শেখ শাহিনুর রহমান বাবু, মফিজুর রহমান, আরিফুর রহমান উজ্জল, শামীম, আতাহার সায়েম, ফুয়াদ, রিফাত, আজিম, রিয়াজুল সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগর ও মোয়াজ্জেম বাবু এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ মোস্তাক আহম্মেদ বাবলু ও মনির হোসেন মানিক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়