কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক


সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম মনি নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম মনি’র বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়েবিস্তারিত পড়ুন


