বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গেটপাড়া গ্রামে সরকারের কাছ থেকে বৈধভাবে ডিসিআরকৃত খাস জমি জোরপূর্বক জবরদখলের উৎসবে নেমেছে একদল স্থানীয় দখলদার। মৃত জহুরুল ইসলামের স্ত্রী অসহায় বিধবা খাদিজা খাতুনের বন্দোবস্ত নেওয়া জমি জবরদখলে বাধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় আবদুল হাকিমের হাত থেকে পরিত্রাণ পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সদয় দৃষ্টি আকর্ষণ করেছে বিধবা খাদিজা পরিবার।

এব্যাপারে আইনগত সহায়তা পেতে আদালতের শরণাপন্ন হয়েছে পরিবারটি।

আদালতের আইনীপত্রে উল্লেখ মতে, মৃত জহুরুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন দীর্ঘদিন ধরে সরকারের নিয়ম অনুযায়ী ডিসিআরকৃত বৈধ খাস জমি ভোগদখল করে আসছেন। গত ২৭ অক্টোবর মঙ্গলবার বিকালে অভিযুক্ত আবদুল হাকিম ও তার সহযোগীরা দলবল নিয়ে ওই জমিতে দলবদ্ধ হানা দেয়। অভিযুক্তরা অত্যন্ত সুকৌশলে জমিতে জোরপূর্বক জমির ঘেরা বেড়া উপড়ে দেয় এবং গাছগাছালি কেটে নেয়। এ সময় অসহায় বিধবা খাদিজা খাতুন নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী খাদিজা খাতুন জানান, স্বামী হারানোর পর একমাত্র সম্বল বলতে সরকারের দেওয়া এই ডিসিআরকৃত খাস জমিটুকুই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল হাকিমের এমন বেপরোয়া ও অবৈধ কার্যকলাপে বর্তমানে তিনি পথে পথে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী খাদিজা খাতুন জানান, আইনি প্রক্রিয়া ও সরকারের বন্দোবস্তকৃত কাগজপত্রে জমির মালিক হওয়া সত্ত্বেও তাকে উচ্ছেদ করা হয়েছে এবং দফায় দফায় প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে আব্দুল হাকিম।

এদিকে সরকারের খাস জমি বন্দোবস্ত নিয়ে একজন অসহায় বিধবা নারী শান্তিপূর্ণভাবে বসবাস করলেও প্রভাবশালীচক্রের এমন জবরদখল ও হুমকির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এই ভূমিদস্যু আব্দুল হাকিম ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়াসহ বিধবার বন্দোবস্ত নেওয়া খাস জমি উদ্ধারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী বিধবা খাদিজা খাতুন।

এব্যাপারে আব্দুল হাকিমের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকের ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ