শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেয়ারা পাতার জাদুতেই মুক্তি চুল পড়ার সমস্যা!

হাল ফ্যাশনের দুনিয়ার বিউটি প্রোডাক্টের কমতি নেই। সুন্দর প্যাকেটের মোড়কে রাসায়নিক মেশানো অনেক পণ্য অত্যাধুনিক মলের চোখ ধাঁধানো তাকে সজ্জিত থাকে। সেই মোহে চড়া দামে আবার তা কিনেও নেন অনেকে। কিন্তু আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক জিনিস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ায়ই, পাশাপাশি চুল ও ত্বকের সৌন্দর্য রক্ষা করে।

পেয়ারা। হ্যাঁ, পেয়ারার মধ্যে ভিটামিন ‘সি’ থাকার কথা কমবেশি সকলেই জানেন। পেয়ারা পাতার ব্যথা উপশমের কাহিনিও অনেকের জানা। কিন্তু এই পেয়ারা পাতাতেই আপনার চুল পড়া বন্ধ হতে পারে তা জানেন কি? বোধহয় না।

সঠিক পদ্ধতি জানলেই পাবেন উপকার। তাও বিনা খরচে।
এর জন্য কী করতে হবে?

# প্রথমে বেশ কিছু পেয়ারা পাতা নিন। তা ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করুন।
প্রায় ২০ মিনিট ধরে সিদ্ধ করার পর মিশ্রণটা একটা পাত্রে ছেঁকে ফেলুন। তারপর ঠান্ডা হতে দিন।

# ভাল করে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ড্রায়ার থাকলে তা দিয়ে চুল শুকিয়ে নিন।

# এবার মিশ্রণটা অল্প অল্প করে চুলের ভিতরে লাগান। খেয়াল রাখবেন আপনার চুলে যেন অন্য কোনও কেমিক্যাল না থাকে।

# মিশ্রণটা প্রায় ঘণ্টা দু’য়েক মাথায় রেখে দিতে হবে।

# দুই ঘণ্টা পর ভাল করে চুল ধুয়ে নিন। তারপর চুল শুকাতে দিন।

এই মিশ্রণ সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল ঘন ও শক্ত হবে। পাশাপাশি তাতে মসৃণতাও আসবে। কথায় বলে, একটি পেয়ারা নাকি ১০টি আপেলের সমান। ত্বকের মসৃণতা বজায় রাখতেও সাহায্য করে এই সহজলভ্য ফলটি।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত