বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমাজসেবা এডি পদে পদোন্নতি: কলারোয়ায় শেখ ফারুক হোসেনকে সংবর্ধনা

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পাওয়ায় কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা উপ-পরিচালক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কর্মচারি সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ হেমায়েত হোসেন, মো. আব্দুল আলীম, কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসের এফ এস শেখ সাবের আলী, উচ্চমান সহকারি আব্দুস সামাদ, ইউনিয়ন সমাজকর্মি মো. আমিনুর রহমান, মো. শাহজাহান আলী, শিরিনা খাতুন, ফজলুল হক, মিজানুর রহমানসহ অফিসের কর্মচারী সেলিম জাফর, গফুর শেখ, পদোন্নতি প্রাপ্ত অফিসারে সহধর্মিনী রোকসানা পারভীন, একমাত্র কন্যাসহ জেলা-উপজেলার অফিসের বিভিন্ন কর্মকর্তা।

সংবর্ধনা অনুষ্ঠানে শেখ ফারুক হোসেন দীর্ঘ দিনের কর্মস্থল কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাবির্ক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরে বিদায়ী সংবর্ধনায় সংবর্ধিত সহকারী পরিচালক শেখ ফারুক হোসেনকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসাথে অধিদপ্তরের সহকারি পরিচালক হওয়ায় অভিনন্দন জানান।

প্রসংগত; কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন সম্প্রতি পদোন্নতি পেয়ে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মেহেরপুর জেলার মুজিবনগর কমপ্লেক্স শিশু পরিবার (বালিকা) এর সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান