শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতে করোনা নিয়ে ভয়াবহ আশঙ্কা করছেন ফাউসি

মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে।

রোববার (২৯ নভেম্বর) মার্কিন গণমাধ্যম এবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্থনি ফাউসি জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, ছুটির এ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণে রাখতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সব নির্দেশনা কড়াকড়িভাবে পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। অ্যান্থনি ফাউসি বলেন, ‘ শীত বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ বাড়বে। লোকজনকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। তবে এটাই বাস্তবতা।’

ডা. ফাউসি জানান, পারিবারিক সম্মেলন এবং ভ্রমণের গুরুত্ব যেমন বোধগম্য, তেমনি এর পরিণতিও সামাল দিতে হবে। ফাউসি বলেছেন, টিকা চলে আসছে। টিকা গ্রহণ না করা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণের সব নির্দেশনা মেনে চলতে হবে।

‘থ্যাংকস গিভিং’ উপলক্ষে কড়া নির্দেশনার পরও যুক্তরাষ্ট্রের লাখ লাখ লোক ভ্রমণ করেছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আকাশপথে ভ্রমণ করা ছাড়াও সড়কপথে ব্যাপক ভ্রমণ ছিল সপ্তাহজুড়ে। পরিবহন নিরাপত্তা বিভাগের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দর দিয়ে গত শনিবার এক দিনেই এক কোটির বেশি মানুষ যাওয়া-আসা করেছে। পরদিন রোববার এ মৌসুমের সর্বোচ্চ যাত্রী বিমানবন্দর দিয়ে যাতায়াত করার কথা।

যুক্তরাষ্ট্রে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ এখন কোভিড-১৯-এর সংক্রমণের শিকার। সপ্তাহে ১০ লাখের বেশি করে সংক্রমণ বাড়ছে। এ পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা