শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলা চ্যানেল পাড়ি দিলেন পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে কক্সবাজার টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস।

পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার হিসেবে কর্মরত আছেন।

সোমবার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার মাধ্যমে তিনি এ চ্যানেল পাড়ি দিয়েছেন।

চ্যানেল পাড়ির অভিজ্ঞতা সম্পর্কে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার মিশু বিশ্বাস জানান, কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মি‌নি‌টে সাঁতার শুরু করা হয়। সাঁতারে ১৬ কি‌লো‌মিটার পথ অতিক্রম করে বি‌কাল ৩টায় ৪৮ মি‌নি‌টে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই। এই চ্যা‌নেল‌ পাড়ি দিতে ৬ ঘণ্টা সময় লে‌গেছে।

তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না। কিন্তু এই চারমা‌সে সাঁতার শি‌খে এমন এক‌টি চ্যা‌নেল পা‌ড়ি দি‌তে পার‌বো, এটা স‌ত্যিই আমার জন্য গ‌র্বের। এই অর্জন, আগামী‌তে আরও ভা‌লো কিছু কর‌তে উৎসাহ দি‌বে।

২০২১ সালে মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

উলেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরে ও ডিসেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও ২০২০ সালের জানুয়ারি মাসে কক্সবাজার এ অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে সফলতার সাথে দৌড় সম্পন্ন করেন।

তথ্যসূত্র: ডিএমপি নিউজ

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী