শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু লেকচার সিরিজ আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু লেকচার সিরিজ আয়োজন করা হচ্ছে।

আগামীকাল বিজয়ের মাসের প্রথম দিনে সকাল ১১ টায় ঢাকায় সুগন্ধায় নবনির্মিত ফরেন সার্ভিস একাডেমিতে লেকচার সিরিজের প্রথম লেকচার অনুষ্ঠিত হবে। সুগন্ধা ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কার্যালয়। এ ভবনে জোনোসাইড কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুগন্ধায় Bangabandhu Centre for Diplomatic Strategy and Research এর উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক অর্থমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.গওহর রিজভী। এ অনুষ্ঠানে থাকবে প্রশ্নোত্তর পর্ব । দেশি-বিদেশি রাষ্ট্রদূত, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ গ্রহণ করবেন।

অনুষ্ঠানটি ভার্চুয়াল ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে। চ্যানেল ৭১ ও চ্যানেল আই, ডিবিসি, নিউজ ২৪ টেলিভিশনে এবং Business Standard পত্রিকার ফেসবুকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পুরো সময় ধরে এ লেকচার সিরিজ অব্যাহত থাকবে এবং প্রতি মাসে কমপক্ষে একটি করে লেকচার অনুষ্ঠিত হবে। এটি দেশের পাশাপাশি বাংলদেশের বৈদেশিক মিশনের মাধ্যমেও অনুষ্ঠিত হবে। পরের মাসে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর একে সেন দ্বিতীয় লেকচারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এসময় প্রফেসর রেহমান সোবহান আলোচনায় অংশ নিবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী