শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ ছাত্র মৈত্রী সাতক্ষীরা জেলা শাখার ১২তম জেলা কাউন্সিল অনুষ্ঠিত

“শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা-বৈষম্য রুখো, শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দুর্নীতি নির্মূল করো, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী সাতক্ষীরা জেলা শাখার ১২তম জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সকালে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও সকল শহিদদের প্রতি ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা কমিটির সহ-সভাপতি হেলাল উদ্দীন।

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সহ-সভাপতি অতুলন দাস আলো। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফাহিমুল হক কিসলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, স্বপন কুমার শীল, ময়নুল হাসান, সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, শিবপদ গাইন, যুব নেতা বিশ্বনাথ কয়াল প্রমুখ।

কাউন্সিলে সাকিব মোড়লকে সভাপতি, অর্পন সাম্যকে সাধারণ সম্পাদক ও হেলাল উদ্দীন কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্র মৈত্রীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্র মৈত্রীর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি।
কাউন্সিল উত্তর নব নির্বাচিত নেতৃবৃন্দ শহিদ রিমুর স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন