বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের উন্নয়ন দেখতে আসতে চান বেলজিয়ামের রাজা

বাংলাদেশের প্রশংসনীয় আর্থ-সামাজিক উন্নয়ন দেখতে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ। দেশটির রাজপ্রাসাদে ১৩ জানুয়ারি সকালে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাহবুব সালেহ্’র কাছে তিনি এ আগ্রহের কথা জানান।

নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র রাজার কাছে হস্তান্তরের সময় ফিলিপ দারিদ্র দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামোগত অগ্রগতিসহ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে চান। এ সময় রাজা ফিলিপ ১৯৯০’এর দশকের শুরুর দিকে বাংলাদেশে তার ব্যক্তিগত সফরের বিষয়টি স্মরণ করেন।

রাষ্ট্রদূত সালেহ্ বেলজিয়ামের রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। রাজ দম্পতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। রাষ্ট্রদূত আরো বলেন, ২০২১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় রাজ দম্পতির সফর বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

একই রকম সংবাদ সমূহ

কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। কারো যেকোনো রকমের ষড়যন্ত্র,বিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে এনপিবি নিউজ

সাতক্ষীরা প্রতিনিধি: সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছরবিস্তারিত পড়ুন

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথেবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী
  • কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
  • তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান
  • ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
  • শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি