সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার কুুুমরীর বেতনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

যশোরের ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বেতনা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। এতে বেতনা নদীর পাশে অবস্থিত ঘরবাড়ী হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ঝিকরগাছা কুমরী গ্রামের রফিকের ছেলে জাহাঙ্গীর কবির নিজের নব নির্মিত ভবনের নিচে ভরাট করার জন্য বেতনা নদীতে ড্রেজার বসিয়ে ১০/১৫ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।

এদিকে অবৈধ বালু উত্তোলনের ফলে গ্রামের মানুষ চিন্তিত। ভুক্তভোগীরা জানান, ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা বিলিন হবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ নিজের স্বার্থ হাসিলের জন্য সরকারি ওই আইন অমান্য করে কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এ বিষয়ে বালু উত্তোলনকারী জাহাঙ্গীর বলেন,বালু উত্তোলন করা সমস্যা হলে বন্ধ করে দেব।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন,বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলো না।আপনার মাধ্যামে জানতে পারলাম।বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের