শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেচাবিক্রি কমে তাঁদের পিঠ এখন দেয়ালে

কোনো দিন আকাশ মেঘলা। আবার কোনো কোনো দিন বৃষ্টি। শ্রাবণের দিনগুলো এভাবেই যাচ্ছে। প্রতিবছর এমন সময় নতুন গাছ লাগতে মানুষের আগ্রহ বাড়ে। তাই নার্সারিগুলোয় গাছ আর মাটির নানা টবের বিক্রিও বাড়ে। এবার তা হচ্ছে না।

শিশু একাডেমির সামনের ফুটপাতের চারা গাছ বিক্রেতা কামরুল হাসান মনমরা হয়ে দাঁড়িয়ে ছিলেন। বেচাকেনা নেই বললেই চলে। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে তাঁর। একই অবস্থা এখানকার মৃৎ ও কুটির শিল্পসামগ্রী বিক্রেতাদেরও। লকডাউন উঠে গেলও বেচাকেনা বিশেষ হচ্ছে না। ক্ষুদ্র ও কুটির শিল্পসামগ্রী উৎপাদক ও বিক্রেতারা বিপন্ন। দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছেন তাঁরা।

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের হিসাব অনুসারে সব মিলিয়ে ঢাকায় পথের পাশে ও বিভিন্ন মার্কেটে হস্ত ও কুটির শিল্পসামগ্রীর দোকান প্রায় ৪০০। করোনার আগে একেকটি দোকানে প্রতিদিন ন্যূনতম চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো বিক্রি হতো। সব দোকান মিলিয়ে মোট বিক্রি হতো ১৬ লাখ থেকে ২০ লাখ টাকার জিনিস। এখন তা এক লাখেরও নিচে নেমে এসেছে। কারুশিল্পসামগ্রীর প্রধান বিক্রি চৈত্র মাসের মাঝামাঝি থেকে পুরো বৈশাখজুড়ে। সেই ব্যবসা এবার হয়নি। করোনা পরিস্থিতিতে মানুষের মনে এখন এসব শৌখিন সামগ্রীর কেনার আগ্রহ বিশেষ নেই। এ কারণে লকডাউন উঠে গেলেও এই ক্ষুদ্র ব্যবসায়ীরা গভীর সংকটে পড়েছেন। তাঁরা কোনো সাহায্য-সহযোগিতাও পাননি। কেমন করে দিন কাটবে, এই ভাবনায় পীড়িত এসব মানুষ।

রাজধানীতে দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কেই মৃৎ ও কুটির শিল্পসামগ্রী ও চারা গাছের সবচেয়ে বড় পসরা। এখানে মৃৎ ও কারুশিল্প সম্ভারের দোকান রয়েছে ৪৩টি এবং নার্সারি রয়েছে অর্ধশতাধিক। প্রতিটি দোকানে দিনে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার বিক্রি হতো। রোজ এখানে বিক্রির পরিমাণ ছিল ৮ লাখ থেকে ১০ লাখ টাকা। সেই বিক্রি এখন ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকায় নেমে এসেছে।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের