শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভা নির্বাচনে লড়ছেন তৃতীয় লিঙ্গের দিথি বেগম

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া ) প্রার্থী দিথী বেগম।আগামী ৩০ জানুয়ারী ভোটকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচার-প্রচারণায়ও অন্য প্রার্থীর চেয়ে পিছিয়ে নেই। প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় তাকে নিয়ে সাতক্ষীরায় জেলা ব্যাপী বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলারোয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সংরক্ষিত এলাকায় মোট ৭৫০০ ভোটার সংখ্যা প্রায়।গত নির্বাচনে প্রতিক পেয়েছিলেন চুড়ি মার্কা এবং এবার পেয়েছেন আংটি মার্কা।উল্লেখ্য তিনি গত ২০১৫ সালের ৩০ শে ডিস্মেবর পৌরসভা নির্বাচনে চুড়ি মার্কা নিয়ে মাত্র ১৩ ভোটে পরাজয় হয়।সাতক্ষীরার কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার মেয়ে দিথী বেগম। কলারোয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।তিনি বলেন, ‘মনে রাখবেন কেউ কারো অধিকার দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। হিজড়াদের নিয়ে অবহেলার জবাব দিতেই আমি কলারোয়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। নির্বাচনে জিতলে আমি তৃতীয় লিঙ্গের অধিকার আদায়ে সচেষ্ট হবো। সব সময় থাকব গরিব আর অবহেলিত মানুষের পক্ষে’।

দিথী জানালেন, ‘কিছু মানুষ তাকে নিয়ে সমালোচনা করলেও ভালবাসাও কম পাচ্ছেন না তিনি । এলাকার গরিব অবহেলিত মানুষই আমাকে বলেছেন নির্বাচনে অংশ নিতে। আর তাদের এই শক্তি নিয়ে আমি লড়াই করতে চাই। সমাজ থেকে বৈষম্য দূর করতে চাই। ’
দিথীর সঙ্গী অপু, নদী, নুপুর, স্বাপ্না, ও পায়েল,প্রিাতিজিন্দা,অর্চনা,পারুল জানান, তারা দিথীর পক্ষে কাজ করছেন। তাঁরা সবার কছে যাচ্ছেন। দিথী প্রার্থী হওয়ায় তারা সকলে বেশ আনন্দিত। জেলার সকল হিজড়ারা সম্মালিতভাবে তার পক্ষে কাজ করার জন্য এলাকায় এসেছেন। ভোট পর্যন্ত।তারা নির্বাচনী মাঠে থাকবেন। প্রচারে গিয়ে দিক দিয়ে তাদের কেনো রকম কমতি নেই।প্রচার নিয়ে বাঁধা বা অবহেলার মুখোমুখি হচ্ছেন কি না জানতে চাইলে দিথি ও তার সঙ্গিরা বলেন, বাঁধাতো দূরের কথা সাধারণ জনগন তাদের সহায়তা করছেন। তাঁরা উৎসাহ দিচ্ছেন।
এলাকার সাধারণ ভোটাররাও তাকে নিয়ে ভাবছেন। সাধারণ মানুষ তার জন্য কাজ করছেন। তাকে দিচ্ছেন বিভিন্ন ভাবে উৎসাহ ও সহযোগিতা।

সাধারণ ভোটারদের প্রত্যাশা, দিথী বেগমের জয়লাভের মধ্যদিয়ে সমাজের অধিকার বঞ্চিত মানুষেরা তাদের অধিকার ফিরে পাবে। সমাজ থেকে দুর হবে মানুষের মধ্যে মানুষের বৈষম্য ও ফিরে পাবে অধিকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান