শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনার টিকা

প্রথম চালানেই সাতক্ষীরা জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসে পৌছেছে। স্বাস্থ্য অধিদফতর থেকে ফ্রিজার গাড়িযোগে রোববার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা এসে পৌঁছায় এসব টিকা।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ইপিআই ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরো জানান, সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনা টিকা জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিস্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে।

এদিকে, জেলা পর্যায়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন প্রশিক্ষকের প্রশিক্ষণ কোর্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কমকর্তা, মেডিকেল অফিসার ও মেডিকেল টেকনোলজিস্টবৃন্দের (ই পি আই) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত কোর্স ডিরেক্টর হিসাবে প্রশিক্ষণে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত