বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জন্মগত প্রতিবন্ধী কলারোয়ার জুবায়ের, প্রয়োজন একটি হুইল চেয়ার

জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। নেই চলা-চলের সামান্য শক্তি। অভাব অনটনের সংসারে দিনমজুর পরিবারের সদস্যদের সহযোগিতায় ঘর থেকে উঠান আবার উঠান থেকে ঘর।

ঠিক এভাবেই জীবনের বেড়ে ওঠার সঠিক সময়ে পরিচর্যার সংকটাপন্ন পরিবেশে জীবন যাপন করছে- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের আইচপাড়া গ্রামের খায়রুল ইসলামের পুত্র জন্মথেকে প্রতিবন্ধী শিশু জুবায়ের রহমান (১০)
প্রতিবন্ধী জুবায়েরের পরিবার সূত্রে জানা গেছে, অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে জন্ম নেয় শিশু জুবায়ের, যা পর্যায়ক্রমে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীত্বে রূপ নেয়। একমাত্র সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, তাই তাকে প্রতিপালনে অস্বীকৃতি জানিয়ে দুগ্ধপোষ্য জুবায়েরকে ফেলে পথ মাপেন তার গর্ভধারিণী। এরপর থেকে দুঃখ দুর্দশায় কেটেছে ১০টি বছর। কিছুদিন আগে ভাগ্যে জোটে একটি প্রতিবন্ধী ভাতা’র কার্ড।

প্রতিবন্ধী শিশু জুবায়েরকে লালন-পালনকারী তার দাদী রমেছা খাতুন জানান, ছেলেটি জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। এখন তার বয়স ১০ বছর। শারীরিক গঠনে বড় হয়েছে। এখন আর আগের মতো কোলে-পিঠে বহন করতে পারি না। ফলে জুবায়েরকে ঘর থেকে বাহিরে নিয়ে যাওয়া সহ সার্বিক চলাচলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ চেয়ারেও ঠিক ভাবে বসতে পারে না। একটি হুইল চেয়ার থাকলে তার অচলাবস্থা দূর হতে পারে।

এ সময় তিনি নাতি জুবায়েরের জন্য হুইল চেয়ার ও আর্থিক সহায়তা কামনা করে-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১