বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাঈদীর আয়কর ফাঁকির মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে আগামী ১৫ মার্চ ধার্য করেছেন আদালত।

গত ৬ জানুয়ারি মামলায় প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণ শুরু হলে অসমাপ্ত অবস্থায় তা বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত। মামলার সাক্ষী অসুস্থ থাকায় আজ এ বিষয়ে শুনানি না করে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলামের আদালতে বৃহস্পতিবার যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুনের জবানবন্দি পেশ করার কথা থাকলেও তিনি অসুস্থতাজনিত কারণে হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন।

গত ৬ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন রেজাউল করিম বাচ্চু। আসামিপক্ষে ছিলেন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

শুনানির আগে ওই দিন সকাল সাড়ে নয়টার দিকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আনা হয়। সকাল ১০টার পর মামলার কার্যক্রম শুরু হয়ে দুপুর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। আয়কর ফাঁকির অভিযোগে করা এই মামলায় সাঈদীই একমাত্র আসামি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট মামলাটি দায়ের হয়। এ মামলায় সাঈদীর বিরুদ্ধে আয় গোপন করে ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়। এরপর মামলাটিতে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে