শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলে শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত || থানায় মামলা

কলারোয়া সরকারি জিএকএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-২৭।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের অফিস কক্ষে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিক্ষকসহ দুই সহকারী শিক্ষক এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

এদিকে, ওই ঘটনায় থানায় পাল্টা আরেকটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রধান শিক্ষক আব্দুর রব সাংবাদিকদের জানান, তিনি সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার অফিস কক্ষের তালা খুলতেই অতর্কিত ভাবে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, সহকারী শিক্ষক মনিরুজ্জামান ও সহকারী শরীর চর্চা শিক্ষক মাহফুজা খাতুন তাকে কোন কারণ ছাড়াই অফিস কক্ষের মধ্যে ধরে নিয়ে সেখানে তারা তাকে বলেন যে, কেন ডিজির কাছে অভিযোগ দেয়া হয়েছে এবং সেই অভিযোগের কপি দেখতে চান তারা। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের মধ্যে কিল, ঘুষি ও পায়ের জুতা দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে। এসময় তারা অফিস কক্ষের বিভিন্ন কাগজ পত্র ছিড়ে ফেলে ক্ষতিগ্রস্ত করে।

পরে খবর পেয়ে কলারোয়া থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে আহত প্রধান শিক্ষক শিক্ষক আব্দুর রবকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

এদিকে অভিযুক্ত এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক টাকা-পয়সার হিসাব দেন না। হিসাব চাওয়ায় কথা কাটাকাটি হয়েছে। সংবাদ সম্মেলনও করেছেন তারা।

এ বিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন বলেন, প্রধান শিক্ষক আব্দুর রব এর পক্ষে একটি মামলা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কলারোয়া থানার ডিউটি অফিসার ইস্রাফিল হোসেন বলেন, জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষিকা মাহফুজা খাতুনের একটি অভিযোগ তার কাছে জমা দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান