বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় অপহরণের ৭দিন পর স্কুল ছাত্রী উদ্ধার : আটক- ২

যশোরের শার্শা উপজেলায় ৭তম শ্রেণিতে পড়ুয়া সেই স্কুলছাত্রী ৭ দিন পর উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শার্শা থানায় প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের এতথ্য জানান ওসি বদরুল আলম খান।

তিনি বলেন, বুধবার রাতে যশোর আদালত চত্ত্বর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩২) আটক করা হয়েছে। আটক আকবর ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের বজলুর রহমানের ছেলে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে বাগআঁচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী ছাত্রীটির অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।

এব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অপহরণের সাথে যুক্ত দম্পতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি বদরুল আলম।

ওই স্কুলছাত্রীর বাবা রবিন দাস জানান, প্রায় দুই মাস আগে তাদের গ্রামে আসেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের আকবর হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন। তারা তাদের বোনজামাই ওজিহার রহমানের বাড়িতে আশ্রয় নেন।

“ওজিহার আমাদের বাড়ির পাশেই বসবাস করেন। সেই সুবাদে আমাদের বাড়িতে আকবর-রুমা দম্পতির যাতায়াত ছিল।”

বৃহস্পতিবার আমি ও আমার স্ত্রী প্রতিদিনের ন্যায় বাইরে কাজে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে আকবর-রুমা দম্পতি কৌশলে মেয়েকে ভুল বুঝিয়ে অপহরণ করে পালিয়ে যান।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান