মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল ঝোপের ভেতর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় থেকে নিখোঁজের একদিন পর কাশফিয়া ওরফে শেফা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রনি (২৩) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শেফা সৈয়দটুলা গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে।

আটক রনি একই গ্রামের মতিন মিয়ার মেয়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, শিশুটি খেলতে গেলে তার কানের দুল নিয়ে একটি মন্তব্য করেছিল রনি। কাশফিয়াকে খুঁজে না পাওয়ায় তাই রনিকে পরিবারের সদস্যরা সন্দেহ করেন।

ওসি বলেন, রনিকে এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা কাশফিয়ার বিষয়ে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করে। পরে স্থানীয়দের চাপে বুধবার সকালে গ্রামের এক সাবেক চেয়ারম্যানের বাড়ির ঝোপে কাশফিয়ার মরদেহ দেখিয়ে দেন।

তিনি আরও বলেন, রনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি মরদেহ দেখিয়ে দিলেও হত্যা করার বিষয়ে মুখ খোলেননি। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে