শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্যানিটাইজার কেনার আগে যা দেখে নেওয়া জরুরি

গরম পড়তেই করোনার প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এ সময় ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখার বিকল্প নেই। করোনাভাইরাস সাধারণত হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এজন্য কিছুক্ষণ পরপর হাত ধোয়া জরুরি। তবে বাইরে বের হলে হাত ধোয়ার উপায় না থাকায় ভরসা এখন হ্যান্ড স্যানিটাইজার।

এর মূল উপাদান হলো অ্যালকোহল। জীবাণুনাশক হিসেবে অ্যালকোহলের ব্যবহার এবারই নতুন নয় বরং তা চলছে হাজার বছরেরও বেশি সময় ধরে। বিভিন্ন পানীয়, জীবাণুনাশক বা ওষুধ- নানাভাবেই অ্যালকোহলের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

তবে সব ধরনের অ্যালকোহল কি আপনার ত্বকের জন্য ভালো? বিশেষজ্ঞরা বলছেন, মোটেই তা নয়। তাই হ্যান্ড স্যানিটাইজার কেনার আগে ভালো করে দেখে নেওয়া উচিত। কারণ কিছু অ্যালকোহল আছে, যেগুলো স্যানিটাইজারে মেশানো থাকলে ক্ষতি হয় ত্বকের।

অ্যালকোহল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি ফ্যাটি অ্যালকোহল, অন্যটি সাধারণ অ্যালকোহল। এর মধ্যে প্রথমটিকে বিজ্ঞানের ভাষায় সলিড অ্যালকোহল বলা হয়। মূলত উদ্ভিদ থেকেই এটি পাওয়া যায়।

সেটিল, স্টিরিল বা সেটিরিল গোত্রের অ্যালকোহল এ বিভাগের মধ্যে পড়ে। এগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ব্যাকটেরিয়ার মতো জীবাণু মারতে সাহায্য করে। ত্বকের কোনো ক্ষতি হয় না এ ধরনের অ্যালকোহল থেকে।

অন্যদিকে সাধারণ অ্যালকোহল ত্বককে করে দেয় শুষ্ক। ইথানল, মেথানল, বেনজিল, ইসোপ্রোপিল, মেথিল এ গোত্রের মধ্যে পড়ে। তাই ত্বকে ব্যবহারের জন্য স্যানিটাইজারসহ বিভিন্ন প্রসাধন কেনার আগে তাতে এ ধরনের ক্ষতিকর অ্যালকোহল মেশানো আছে কি-না দেখে কিনবেন।

যদি সাধারণ অ্যালকোহল দিয়ে কোনোকিছু ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সেটি ত্বকে বেশিক্ষণ রাখবেন না। দ্রুতে মুছে ফেলতে হবে এবং ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ত্বক যদি বেশি শুষ্ক হয়ে পড়ে সেক্ষেত্রে নানা ধরনের চর্মরোগ হতে পারে। এমনকি স্ক্রিন ক্যান্সার হওয়ারও আশঙ্কা থাকে এ জাতীয় অ্যালকোহল মিশ্রিত জিনিস দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে। তাই এখন থেকে স্যানিটাইজার কেনার আগে সচেতন থাকুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য ওয়াল।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত