শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ নিয়ে আক্রান্ত-৮৫, মুক্ত-৬১

কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ আরো ৫ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ নতুন করে আরো ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫ জন। তবে ইতোমধ্যে ৬১ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার মতো অবস্থায় রয়েছেন আরো কয়েকজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির (২৬), পৌরসভার ঝিকরা গ্রামের বিধান মন্ডল (২৯), হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের শামীম হোসেন (৫২), পৌরসভার গোপীনাথপুর গ্রামের স্বরজিৎ কুমার ঘোষ (৩৭) ও যশোর জেলার রুপদিয়া এলাকার কোলাপাত্তি গ্রামের সহিদুল ইসলামের পুত্র আজমীর হোসেন (২৮)। আজমীর হোসেন কর্মসূত্রে কলারোয়াতে অবস্থান করেন।

নতুন করে কলারোয়ায় করোনায় আক্রান্ত ৫ ব্যক্তির বাড়িতে সোমবার (১০আগস্ট) লকডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস (ওসি) জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বলেন, নতুন করে কলারোয়ায় ৫ ব্যক্তিসহ করোনায় আক্রান্ত হওয়া মোট ৮৫ জনের মধ্যে ৬১ জন করোনামুক্ত হয়েছেন। আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২২ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, সোমবার (১০আগস্ট) পর্যন্ত ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলেও এরমধ্যে ৬৫৭ জনের রিপোর্ট এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান