শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার এক মাদরাসা ছাত্র সাতক্ষীরা থেকে নিখোঁজ

কলারোয়ার ইমামুল হোসেন (১৩) নামের এক মাদরাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আইয়ুব হোসেনের পুত্র। নিখোঁজ ইমামুল সাতক্ষীরা সদর উপজেলার বাকাঁল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদরাসায় হেফজো বিভাগে পড়াশুনা করতো।

এ ব্যাপারে ওই ছাত্রের চাচা গয়ড়া গ্রামের আব্দার আলীর পুত্র আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন, যার নং- ৪৭৩, তারিখ- ১১/৮/২০২০।
নিখোঁজ ছাত্রের পিতা মালয়েশিয়া থাকায় তার চাচা মিন্টু এ জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, ইমামুল গত ৯ আগস্ট বেলা আনুুমানিক ১১টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রের গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্চি। মাদরাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিলো সাদা রঙের পাঞ্জাবি।

কোন সহৃদয় ব্যক্তি ইমামুলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজের চাচা আরিফ হোসেন মিন্টু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ