বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কলারোয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ ও ২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজের প্যাকেট প্রদান করে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে জানান, ‘উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দেড় হাজার কৃষকের মাঝে সাড়ে ৭ মে.টন ধানের বীজ (বিরি ধান-৪৮), ৩০ মে. টন ডিএপি (ড্যাপ) সার ও ১৫ মে.টন এমওপি (পটাশ) সার প্রদান করা হবে। প্রতিজন কৃষককে ৫কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি (ড্যাপ) সার ও ১০ কেজি এমওপি (পটাশ) সার দেয়া হচ্ছে।’

এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘কৃষি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষি-কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের প্রনোদনাসহ নানান সহায়তা অব্যহত রেখেছে সরকার। করোনাকালীন সময়েও কৃষকের পাশে আছে।’
করোনায় নিজেদের সুরক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে ও সচেতন থেকে কৃষি কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিঁনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানসহ জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি অফিসার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শেখ ইমরান হোসেন।

কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ‘চলতি সপ্তাহের মধ্যেই ইউনিয়ন ও পৌরসভার তালিকাভূক্ত প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার প্রদান সম্পন্ন করা হবে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত ভাবে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। কৃষকদের সুবিধার্থে যেকোন কৃষি পরামর্শ অনলাইন ও মোবাইল ফোনেও দেয়া হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার