শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় একই মাদ্রাসার দুই ছাত্রসহ তিনজন নিখোঁজ!

সাতক্ষীরা জেলায় দু’দিনে তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। এরমধ্যে একই মাদ্রাসার দুজন ছাত্র রয়েছে।

সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে দুই ছাত্র বের হয়ে তারা আর ফেরেনি।

নিখোঁজ হওয়া ছাত্ররা হলো সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আইয়ুব হোসেনের পুত্র ইমামুল হোসেন। তাদের বয়স ১৩/১৪ বছর।

এঘটনায় ছেলে শাওনের সন্ধান না পেয়ে তার পিতা জাহাঙ্গীর হোসেন ১০ আগস্ট সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-৪৪০ এবং ১১ আগস্ট ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং-৪৭৩।

জিডি সূত্র জানায়, মো. রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করে। গত ৯ আগস্ট ২০২০ তারিখ বেলা ১১টার সময় তারা উক্ত মাদ্রাসা বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায়নি। বাড়িতেও যায়নি তারা। বিভিন্ন স্থানে, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েছে তাদের পরিবার কিন্তু তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, উচ্চতা-অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি পরা ছিল। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি।

এদিকে, সাতক্ষীরা সদরের তালতলা গ্রাম থেকে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই বৃদ্ধের নাম নুরুল হক (৮৫)। তিনি তালতলা গ্রামের মৃত ধোনাই দালালের ছেলে। গত ১০ আগস্ট সোমবার সকাল থেকে বৃদ্ধ নুরুল হক নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নিখোঁজ থাকা বৃদ্ধ নুরুল হকের স্ত্রী রাশিদা বেগম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (ডায়েরী নং-৪৬১, তাং- ১১-১০-২০২০)। ডায়েরী সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে বৃদ্ধ নুরুল হক চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে নুরুল হক বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজা-খুঁজির পর তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে স্ত্রী রাশিদা বেগম সদর থানঅয় সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ হওয়া নুরুল হকের গায়ের রং-ফর্সা, স্বাস্থ্য হালকা পাতলা, উচ্চতা পাঁচ ফুট ৩ ইঞ্চি, মাথার চুল হালকা-পাতলা পাকা, মুখে হালকা পাকা দাী আছে। গায়ে লুঙ্গী ও পাঞ্জাবী পরা রয়েছে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা