বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, হতাশায় সাধারণ মানুষ

কলারোয়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভা‌বিক হা‌রে বৃদ্ধি পাওয়ায় হতাশায় সাধারণ মানুষ। বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতার কমতি নেই।

এক‌দি‌কে ক‌রোনা অন্যদিকে চল‌ছে রমজান মাস। এর মধ্যেই বে‌ড়েই চ‌লে‌ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। হতাশা পিছু ছাড়‌ছে না সাধারণ মানুষ‌দের।

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী মানুষ, তার উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগ‌তি তাদের বাড়‌তি কষাঘাত।

দুই সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে দ্বিগুন। কলারোয়া বাজার ঘু‌রলে দেখা মে‌লে ভোগ্য প‌ন্যের এমন চিত্র।

সোমবার (৩ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, শসা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, দেশী মশুরের ডাল কেজিতে বেড়েছে ১৫-২০টাকা, রশুন বর্তমানে ৮০ থেকে ৯০ টাকা, আদা ৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এছাড়া কাঁচা বাজারেও প্রতিটি পণ্যের দাম আগের তুলনায় অ‌নেক বেড়েছে। আলু বিক্রি হচ্ছে ১৭ থেকে ২০ টাকায়, ঢেড়শ, বরবটি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
এদিকে রমজান মাস শুরু হওয়ায় ৫০ টাকার মুড়ি বিক্রি হচ্ছে ৮০-১০০টাকায়, প‌রিস্কার হা‌তের মু‌ড়ি ৯০ টাকা থে‌কে বে‌ড়ে এখন ১২০টাকা, ৭০ টাকার আখের গুড় ১০০টাকার উপরে।
মুদি দোকানগুলোতে ঘুরে দেখা যায়, ইফতার তৈরীর সামগ্রীর দামও বে‌ড়ে‌ছে। খেশারী ডাল ১০০ টাকা, বেশন ১২০ টাকা বি‌ক্রি করা হ‌চ্ছে।
এদিকে গ্রামের হাটবাজার গুলোতেও সব পণ্যের দাম বাড়ার খবর পাওয়া গেছে। উপজেলা ছোট খাটো বাজার গু‌লো‌তেও নিত্য ভোগ্য প‌ন্যের অস্বাভাবিক মূল্যবৃ‌দ্ধির অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

বাজা‌রে আসা ক্রেতা আদিত্য, শাহীদ, সবুজসহ অনেকে জানান, এই গরমে রমজান মাসে তরমুজ ফলের দাম আগুন, পিচের পরিবর্তে তরমুজ এখন কেজিতে বিক্রি হয়, সেটা আবার কেজিপ্রতি ৫০ টাকার মতো।

এক তরমুজ ব্যাবসায়ী বলেন, তারা তরমুজ ১০০ বা ১৫০ তরমুজের লাট কেনেন ১৫০০০ থেকে ১৮০০০ টাকায়। সেটা ওজনে বিক্রি করেন।

ক্রেতারা অভিযোগ করে বলেন, ‘যথাযথ মনিটরিং ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এমনিতেই করোনা ভাইরাসের কারণে মানুষের দিন কাটছে অনেক কষ্টে। তার উপর রমজান মাসে দ্রব্যমূল্যের দাম অসহনীয় থাকায় যেন মরার উপর খারার ঘাঁ।’

মুদি ব্যবসায়ী মাসুদ স্টোরের মালিক শেখ শাহীদ হাসান বলেন, ‘নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যই বর্তমানে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে পণ্য পরিবহন খরচসহ অন্যান্য খাতেও ব্যয় বেড়েছে। তাই পণ্যের দাম কিছুটা বেড়েছে।’

মা‌ঝে ম‌ধ্যে ভোগ্যপন্য নিয়ন্ত্র‌নে ভ্রাম্যমান আদলত অ‌ভিযান প‌রিচালনা ক‌রে অর্থদন্ড দি‌লেও পরক্ষ‌নে আবার যেই সেই বাজার মূল্য।

ভূক্তভো‌গি‌দের দাবী শুধু অর্থদন্ড দি‌লেই থাম‌বেনা বাজা‌রের উর্ধ্বগ‌তি। অ‌ধিক মুনাফা‌খোর বাজার নিয়ন্ত্রনকারী‌ সি‌ন্ডি‌কেট‌দের খুঁজে বের ক‌রে তা‌দের আইনের আওতায় আনা ও নিয়মিত বাজার ম‌নিট‌রিং জরুরী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি