বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরার তালায় দাদপুর মেলেকবাড়ী দারুস সালাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলামের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাদপুর সেনপুর অভায়তলা গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার (৪ মে) বিকাল ৫ টায় সীমাগীন দূর্ণীতির বিরুদ্ধে মাদ্রসার সামনে কুমিরা-কেশবপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শেখ কামরুজ্জামান, আব্দুল হান্নান, মাদ্রাসার জমিদাতা এনামুল হক ও ছাত্রনেতা আল-মামুন তুহিন।

এসময় বক্তারা বলেন, দাদপুর মেলেকবাড়ী দারুস সালাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলাম মাদ্রাসা নিয়ে সীমাহীন দূর্ণীতি করে আসছে। মাদ্রাসার চারটি পদে ৩০ লাখ টাকার নিয়োগ বানিজ্যের রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন কিন্তু চাকরি দেননি এবং টাকাও ফেরৎ দেননি এমন অভিযোগকারি রয়েছে অনেকেই। এদিকে চারটি পদের মধ্যে অধ্যক্ষের আপন ভাগনেকে কম্পিউটার অপারেটর এবং আপন ছোট ভাইয়ের স্ত্রীকে আয়া পদে চাকরি দিয়েছেন সভাপতি ও অধ্যক্ষের যোগ সাজসে। এসময় বক্তারা আরো বলেন, সাদ্রাসার মধ্যে অধ্যক্ষ অসামাজিক কাজে লিপ্ত থাকতে দেখে কমিটির সদস্য প্রতিবাদ করলে তাকে বেদম প্রহর করেন অধ্যক্ষ সাইফুদ্দিন। এসময় বক্তারা দুর্নীতিবাজ অধ্যক্ষ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলামের এই দুর্নীতি অনিয়ম ও নারী কেলেংকারির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের উদ্দর্তন কতর্ৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত