বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেই বিদেশে যেতে পারেন খালেদা জিয়া’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া যদি তার বিরুদ্ধে আনিত সমস্ত অপরাধ স্বীকার করে আবারও প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তারা যদি খালেদা জিয়াকে ক্ষমার বিষয়টি বিবেচনা করে তাকে মুক্তি দেন তাহলে তিনি বিদেশ অথবা যে কোনো জায়গায় যেতে পারেন।
সোমবার দিবাগত রাতে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয় ‘না’ করার পরও এখনো তাঁর বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। দোষ স্বীকার করে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেই অনুমতি দেওয়ার আইনি সুযোগ রয়েছে।
আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থনা করলে তিনি মুক্তি পেতে পারেন। সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তবে তা আইনের মাধ্যমে নিতে হয়।

আইনে বলা আছে, প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে শর্তসাপেক্ষে অথবা নিঃশর্তভাবে ৪০১ ধারা বলে মুক্তি দিতে পারেন। ৪০২ ধারার মাধ্যমে রাষ্ট্রপতিও এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এছাড়া রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ নম্বর আর্টিকেলের মাধ্যমে নিজ ক্ষমতাবলে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। উন্নততর চিকিৎসার জন্য বিদেশে নিতে তাঁর ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন গত ৫ মে। কিন্তু ৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয় যে আইন অনুযায়ী তাঁকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ও এ বিষয়ে নেতিবাচক মতামত দেয়। এ ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সর্বস্তরের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব