শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানী-রফতানী শুরু

টানা তিন দিন ঈদের ছুটি শেষে আবারো বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

রোববার (১৬ মে) সকাল ৯ টায় দুই দেশের মধ্যে ট্রাক চালকরা পণ্য নিয়ে প্রবেশ করে।

এর আগে গত ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে এপথে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এসময় বাণিজ্য বন্ধ থাকলেও দূতাবাদের ছাড় পত্র নিয়ে সচল ছিল পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ঈদ ছুটিতে যারা বাড়িতে গিয়ে ছিলেন সবাই কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন। সকাল ৯টা থেকে ১ টা পর্যন্ত ভারত থেকে ১২৮টি ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বেনাপোল বন্দর থেকে ২৩টি ট্রাক রফতানি পন্য প্রবেশ করেছে পেট্রাপোল বন্দরে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশের শিল্প কলকারখানায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বেনাপোল বন্দর লকডাউনের আওতা মুক্ত রয়েছে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় সাড়ে ৪ শ’ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। প্রতিবছর ভারত থেকে আমদানির পরিমান প্রায় ৪০ হাজার মে. টন বিভিন্ন ধরনের পণ্য। আমদানি পণ্য থেকে সরকারের প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসে। এছাড়া প্রতিদিন বাংলাদেশি প্রায় দেড়শ’ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। যা বছরে পরিমান প্রায় ৮ হাজার মে. টন পন্য। বর্তমানে সরকারী আর সপ্তাহিক ছুটির দিন ছাড়া অনান্য দিনে ২৪ ঘন্টা চলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস, ক্যেমিকাল, তুলা, মাছ, মেশিনারিজ ও শিশু খাদ্য উল্লেখ্য যোগ্য। রফতানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট ও পাটজাত দ্রব। রাজস্ব আয় ও বাণিজ্যিক দিক থেকে চট্রগ্রাম বন্দরের পরেই বেনাপোল বন্দরের অবস্থান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি