রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরা ভারতফেরত দম্পতির করোনা শনাক্ত

যশোরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরা ভারতফেরত এক দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৭ মে) পিসিআর টেস্টের ফলাফলে তাদের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

করোনা শনাক্ত হওয়া ওই দম্পতি যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা। তারা ভারত থেকে ফেরার পর যশোর শহরের ম্যাগপাই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

ম্যাগপাই হোটেলের ম্যানেজার রাজু বিশ্বাস জানান, ‘গত ২৯ এপ্রিল রাজিব সাহা ও সুস্মিতা সাহা ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ওইদিনই জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের হোটেলে কোয়ারেন্টাইনে পাঠান। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তারা ১৩ মে ছাড়পত্র পেয়ে বাড়িতে চলে যান। আজ প্রশাসনের লোকদের কাছে জানতে পেরেছেন তাদের করোনা শনাক্ত হয়েছে।’

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ বলেন, ‘বাড়িতে থাকা দুইজন করোনা পজেটিভ হয়েছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে তার অধীনস্ত মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজের সাথে যোগাযোগের পরামর্শ দেন।’

এ বিষয়ে মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজ বলেন, ‘রাজিব সাহা ও সুস্মিতা সাহা কোয়ারেন্টাইন শেষে বাড়িতে যাওয়ার পর তাদের উপসর্গ প্রকাশ পায়। যে কারণে তারা রোববার (১৬ মে) ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার তাদের নমুনার পিসিআর টেস্টের ফলাফলে করোনা পজেটিভ আসে। এরপর তাদের যশোর সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা বাড়িতে ফিরে পরিবারের সদস্যসহ কারো সংস্পর্শে যাননি। ফলে দ্রুতই তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের দুইজনেরই শারীরিক অবস্থা ভালো আছে।’

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘পূর্বে সরকারের সিদ্ধান্ত ছিল ভারতফেরতদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে। সেই মোতাবেক ১৪ দিন শেষে তারা ১৩ মে ছাড়পত্র পান। তাদের কোনো পরীক্ষা করানো হয়নি। বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তারা নিজেরা পরীক্ষা করান এবং তাতে করোনা শনাক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের নতুন সিদ্ধান্ত ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করলেও ১৫তম দিনে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে এবং ফলাফল প্রাপ্তি সাপেক্ষে ছাড়পত্র পাবে কোয়ারেন্টাইনে অবস্থানরতরা। গত ১৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

কোয়ারেন্টাইনে অবস্থানরত যাদের নমুনার ফলাফল এসেছে তার সবগুলো নেগেটিভ বলেও জানান সিভিল সার্জন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি